ভৈরব নদে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খালিশপুর থানাধীন ৬ নং মাছ

2025-05-29T19:29:37+00:00
2025-05-29T19:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভৈরব নদে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৪৭)
X

খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খালিশপুর থানাধীন ৬ নং মাছ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা বলেন, নদীর পানিতে একটি মরদেহ ভেসে যেতে দেখে খালিশপুর থানাকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে নৌ-পুলিশকে খবর দেয়। মরদেহের পরনে ব্লু রংয়ের একটি গেঞ্জি এবং নীচের অংশে কালো রংয়ের প্যান্ট ছিল। তার মাথায় চুলের পরিমান কম ছিল। তবে মরদেহটি নদী থেকে এখনও পর্যন্ত উপরে ওঠানো হয়নি বলে স্থানীয়রা জানান।

সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, খালিশপুর থানা বিষয়টি আমাদের অবগত করলে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy