এভারেস্টজয়ী শাকিলের যে গৌরব বিশ্বে নজিরবিহীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাউন্ট এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

2025-05-29T19:59:56+00:00
2025-05-29T20:17:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এভারেস্টজয়ী শাকিলের যে গৌরব বিশ্বে নজিরবিহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ১৯৬)
X

মাউন্ট এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ১৯ মে সকালে শাকিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পা রাখেন। এর মধ্য দিয়ে তিনি সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। তবে এই অভিযানের বিশেষত্ব ছিল তার সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা শুরু করে শীর্ষে পৌঁছানোর বিরল কৃতিত্ব, যা একটি বিশ্বরেকর্ড হিসেবেই বিবেচিত হচ্ছে।

সাগর থেকে শৃঙ্গ: ‘সি টু সামিট’ অভিযানে ইতিহাস
শাকিলের এই অসাধারণ অভিযানের নাম ছিল ‘সি টু সামিট’। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সৈকত থেকে শুরু করে প্রায় ১,৩৭২ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন তিনি। ৯০ দিনের মধ্যে অভিযান শেষ করার লক্ষ্যে যাত্রা শুরু করলেও তার অর্জন আরও বড়— কম সময়, বেশি দূরত্ব এবং সর্বনিম্ন বয়সে পদযাত্রায় এভারেস্ট জয়।

এদিকে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ গঙ্গাসাগর থেকে হেঁটে ৯৬ দিনে এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। শাকিল সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন প্রায় এক সপ্তাহ কম সময়ে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে, মাত্র ৩১ বছর বয়সে।

এর আগে ২০১৩ সালে কলকাতা থেকে হেঁটে ঢাকায় পৌঁছান শাকিল, যেখান থেকেই তার অ্যাডভেঞ্চার-ভিত্তিক যাত্রার শুরু। ২০১৫ সালে তিনি প্রথমবারের মতো ২০ হাজার ২৯০ ফুট উচ্চতার কেয়াজো-রি পর্বতশৃঙ্গ জয় করেন। এরপর ধাপে ধাপে প্রশিক্ষণ ও অভিযানে নিজেকে প্রস্তুত করে তোলেন এভারেস্ট জয়ের মতো এক অনন্য অভিযানের জন্য।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy