বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাচার বাড়ি থেকে ফেরার পথে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায়

2025-05-29T20:26:35+00:00
2025-05-29T20:26:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৬৪)
X

চাচার বাড়ি থেকে ফেরার পথে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা দুপুরে তিনজনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।

এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা জানান, স্থানীয় রাশেদ নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া এলাকায় চাচার বাড়িতে বেড়াতে যায় অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রী। রাতে চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে স্থানীয় রমজান আলীর ছেলে রাশেদ (৩০) তার দুই সহযোগী রকিব (৪০) ও আসলাম আলী (৪২) মিলে ওই ছাত্রীকে হাতমুখ বেঁধে তুলে পাশের পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাশেদ ও তার দুই সহযোগী পালিয়ে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy