জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে প্রবাসী ভোটার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন দেশ— জাপান। আগামী ১৫ জুলাই থেকে দেশটিতে বসবাসরত

2025-05-29T20:48:30+00:00
2025-05-29T20:48:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে প্রবাসী ভোটার কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন দেশ— জাপান। আগামী ১৫ জুলাই থেকে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার তালিকায় নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস বর্তমানে জাপান সফরে রয়েছেন। তার হাত ধরেই দেশটিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

বর্তমানে ইসি নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার তালিকাভুক্তির কাজ পরিচালনা করছে। এই দেশগুলো হচ্ছে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

এই দেশগুলো থেকে ইতোমধ্যে ৪৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১৯ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বিশ্বের প্রায় ৪০টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পৌঁছে দিতে প্রবাসে ভোটার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy