২১ বছরেও উৎসব ভাতা বাড়েনি, এবার রাস্তায় নামছেন কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ঈদ উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানোর দাবিতে

2025-05-29T21:30:02+00:00
2025-05-29T21:30:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা
২১ বছরেও উৎসব ভাতা বাড়েনি, এবার রাস্তায় নামছেন কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩৫০)
X

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ঈদ উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানোর দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ১ জুন তারা রাজধানীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক মো. লিমন বিশ্বাস গণমাধ্যমকে জানান, এর আগে বুধবার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

তিনি বলেন, “শিক্ষকদের মতো আমাদের ঈদ বোনাসও ২৫ শতাংশ বাড়াতে হবে। ঈদের আগেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি আরও জানান, সারা দেশে দুই লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী বহু বছর ধরে অল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ন্যায্য দাবির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন ও সাক্ষাৎ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

লিমন বিশ্বাস বলেন, “প্রায় ২১ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলেও কর্মচারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বশেষ ২০০৪ সালে জোট সরকার তাদের উৎসব ভাতা বাড়িয়েছিল।”

তিনি দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মৌখিকভাবে দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও পরবর্তীতে জারিকৃত পরিপত্রে কর্মচারীদের বিষয়ে কোনো নির্দেশনা রাখা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy