হেলপারের হাত-পা বেঁধে তেলভর্তি ‘ট্রাক ছিনতাই’

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মির্জাপুরে এবার ট্রাকচালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটির

2025-05-30T15:25:35+00:00
2025-05-30T15:25:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হেলপারের হাত-পা বেঁধে তেলভর্তি ‘ট্রাক ছিনতাই’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

মির্জাপুরে এবার ট্রাকচালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে। 

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন ও বাবু মিয়ার ছেলে টিটু। এদের মধ্যে আলামিন ট্রাক চালক ও টিটু হেলপার ছিলেন।

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা হন। তার মধ্যে একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি সেতুতে উঠলে রাত ৩টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। 

পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও হেলপারকে মাধপর করে আহত অবস্থায় ব্রিজের অদূরে ফেলে রেখে যায়। এরপর রাত সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানান তারা।

ট্রাকের মালিক সনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে একসঙ্গে দুটি ট্রাক রওনা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে। পরে চালক এবং হেলপারকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়। 

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy