ট্রাকে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ট্রাক আটক করে চাঁদাবাজির সময় দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তারিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে সেনাবাহিনী।গতকাল

2025-05-30T15:41:39+00:00
2025-05-30T15:41:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাকে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৪১ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

ট্রাক আটক করে চাঁদাবাজির সময় দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তারিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজির সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

চাঁদাবাজির সময় আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এসময় তারা চাঁদা দাবি করে।

পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেফতার করে। এ সময় পালিয়ে যায় অন্যরা। সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে এই ঘটনায় রাতেই পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর একটি দল তাকে মডেল থানায় সোপর্দ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy