নালিতাবাড়ীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর

2025-05-30T18:22:10+00:00
2025-05-30T18:22:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:২২ পিএম   (ভিজিট : ১৩১)
X

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বন্যহাতির একটি দল খাবারের খোঁজে লোকালয়ে হানা দেয়। এদিকে রাত দু'টার দিকে ঘুমন্তবস্থায় ছুরতন নেছার ঘরেও হানা দিয়ে শুড়দিয়ে পেঁচিয়ে ঘর থেকে বের করে আঙ্গিনায় ফেলে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত রঙ্গু শেখের স্ত্রী। 

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এ বিষয়ে সাংবাদিকদের জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে না পারায় এই নির্মম দূর্ঘটনাটি ঘটে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy