সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে)

2025-05-30T18:48:08+00:00
2025-05-30T18:48:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। চালগুলো সরকার হতদরিদ্রদের জন্য বরাদ্দ করেছিল।

সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যের চাল হতদরিদ্রদের মাঝে সরবরাহ করা হয়। কিন্তু কিছু অসাধু ডিলাররা এসব চাল চড়া দামে অবৈধভাবে স্থানীয় মিলার অথবা বাইরে বিক্রি করেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পৃথক দুটি অভিযানে চালানো হয়। এতে সিরাজগঞ্জ সদরের মালশাপাড়া নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে আনুমানিক ১০ টন (৫০০ বস্তা) চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়।

অন্যদিকে রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় টন (৬ হাজার কেজি) সরকারি চাল জব্দ ও গুদামে থাকা সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিরা হলেন- মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু সেখ (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের সংরক্ষন এবং চলাচল কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy