টঙ্গীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

১০ বছর বয়সী অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন

2025-05-30T20:11:52+00:00
2025-05-30T20:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের লাশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২৬৬)
X

১০ বছর বয়সী অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন নামার বাজার বস্তি সংলগ্ন ওরিয়ন গ্রুপের মালিকানাধীন (সাবেক কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেড) এর পরিত্যাক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ড্রেনেজ লাইন পর্যবেক্ষণ করতে যান প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা প্রদীপ কুমার রায়। এসময় পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। 

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত কিশোরের পরনে কোন কাপড় ছিল না।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে ওই শিশুটি মারা গেছে। তবে কেন বা কিভাবে সে মারা গেছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy