খুলনায় নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

শোক র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে খুলনায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা

2025-05-30T20:18:57+00:00
2025-05-30T20:18:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৪৩)
X

শোক র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে খুলনায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বিএনপি খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিএনপির কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এতে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা শাখারা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন স্তরের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। 

এর আগে দলীয় কার্যালয় বিশেষ দোয়া মাহফিল ও র‍্যালি উত্তর দুস্থদের মাঝে খাবার বিতরণ করে সদর থানা বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিকালে ফুলতলা উপজেলার টোলনা জেপিডিএস বালিকা বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান মন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবী।

দিনটি উপলক্ষে পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এর বাইরেও বিএনপি'র বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন কমিটি এবং সহযোগী সংগঠনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে। 

বক্তারা বলেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করছি‌। সেই আন্দোলনে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকারের মধ্যমে এই দেশের উন্নয়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy