সরকারি চাল চুরির কেলেঙ্কারিতে বিএনপি নেতা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল উত্তোলন করে মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির

2025-05-31T16:08:46+00:00
2025-05-31T16:08:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারি চাল চুরির কেলেঙ্কারিতে বিএনপি নেতা, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:০৮ পিএম   (ভিজিট : ২৫৩)
X

দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল উত্তোলন করে মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে অবশেষে বহিষ্কার করেছে নকলা উপজেলা বিএনপি।

গত রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং শনিবার (৩১ মে) সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান।

বহিষ্কারের আদেশে উপজেলা আহ্বায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব মো. মাহমুদুল হক দুলাল স্বাক্ষর করেন। আদেশে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় মো. শাহজাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে উপজেলা বিএনপির নেতারা জানান, এমন অনৈতিক কর্মকাণ্ড দলে স্থান পেতে পারে না।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে নারায়ণখোলা বাজার এলাকা ও একটি নির্মাণাধীন ভবন থেকে ভিজিডির মোট ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। 

অভিযানে শাহজাহানকে আটক করে পরদিন শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy