নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিকই না, সে কীভাবে দেশ চালাবে?

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন

2025-05-31T18:57:16+00:00
2025-05-31T18:57:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিকই না, সে কীভাবে দেশ চালাবে?
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২২৮)
X

আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন দেয় আমাদের বিরুদ্ধে কথা বলে সেটা মেনে নেয়া যায়? 

প্রশ্ন তুলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, তাদের কথায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলে, তারা কী নির্বাচিত সরকার, তাদের কী জগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টাতো বাংলাদেশের নাগরিক-ই না, বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের (উপদেষ্টারা) কী ভূমিকা? জনগণ কী চায়, তারা কীভাবে বুঝবে। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন,  আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়। আমরা বলব শুধু আপনি চান না, সেটার কী রহস্য জাতি জানতে চায়। দেশের সমস্ত বাম দলেরা আমাদের সাথে নির্বাচন করতে প্রস্তুত আছে। সংস্কার বিচার কী জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন। 

জেলা শিশু একাডমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর, জেলা বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম.এ জলিল, একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধূরী, ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy