কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ইউএনওর অভিযানে ফাঁকা ফুটপাত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।শনিবার (৩১ মে)

2025-05-31T19:38:58+00:00
2025-05-31T19:38:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ইউএনওর অভিযানে ফাঁকা ফুটপাত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

শনিবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ খায়রুল ইসলাম। এসময় কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন ও পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে। তা না হলে এই অভিযান কোনো কাজেই আসবেনা।

ফুটপাত দিয়ে চলাচলকারী মোঃ আতিক ইসলাম নামে এক পথচারী বলেন, অনেকদিন পর কালিহাতী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত এতো ফাঁকা দেখে খুব ভালো লাগছে। তবে দেখার বিষয় হলো কতদিন এটি থাকে। আশা করবো ২ বা ৩ দিনের জন্য নয়, সবসময় যেনো এমন থাকে।

আতিকের মতো আরও কয়েকজন পথচারী বলেন, ফুটপাত দখলমুক্ত করে ফাঁকা করায় খুব ভালো লাগছে। কিছুদিন আগেও হকারদের কারণে হাঁটা যাচ্ছিলো না। এর জন্য উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ খায়রুল ইসলাম বলেন, রাস্তার পাশে অবৈধ দোকানপাট স্থাপন এবং ফুটপাত দখল করা কখনোই আইনসঙ্গত নয়। কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সুশৃঙ্খল ও যানজটমুক্ত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। ফুটপাতের দখল উচ্ছেদের ফলে, জনগণের চলাচলে সুবিধা হবে এবং বাসস্ট্যান্ডের চারপাশে যানজট কমবে বলে আশা করা হচ্ছে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy