টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলায় গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির টঙ্গী শাখার প্রতিনিধি মাসুদ রানার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত

2025-05-31T19:44:35+00:00
2025-05-31T19:44:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলায় গ্রেফতার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৫৭৪)
X

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির টঙ্গী শাখার প্রতিনিধি মাসুদ রানার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় তিনজনকে এজাহারভুক্ত করে ও অজ্ঞাতনামে ৭/৮ জনের নামে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মাসুদ রানা। 

শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ২ জনকে রাতেই গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর আউচপাড়া এলাকার ইয়ার বক্স মালের ছেলে রাকিব মাল (৩২) ও দত্তপাড়া এলাকার খোকন মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৩)।

এজাহার সুত্রে জানা যায়, দত্তপাড়া এলাকার এস কে বনি আমিন, রাকিব মাল ও আরিফ মোল্লার নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী মাসুদকে বাসা থেকে ডেকে এনে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে গুরুতর জখম হন তিনি। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী মাসুদ রানা এজাহারে দাবি করেন, বিবাদীদের  দাবীকৃত ১ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তার উপর হামলা চালানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলার ঘটনায় ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তিনি। ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy