খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়ার একদিন পর দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

খাগড়াছড়িতে টানা বর্ষণে সৃষ্ট নদীর পনির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্বার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শনিবার (৩১

2025-05-31T19:49:59+00:00
2025-05-31T19:49:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়ার একদিন পর দুইজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২৭৯)
X

খাগড়াছড়িতে টানা বর্ষণে সৃষ্ট নদীর পনির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্বার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৩১ মে) সকাল ৮টায় মাইনী নদীর বাবুছড়ার নোয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরিৎ চাকমার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

শুক্রবার সকালে জেলার দীঘিনালায়  মাইনী নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় তড়িৎ চাকমা। অপর দিকে একই দিন লক্ষ্মীছড়ি খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী উক্রাচিং মারমার মরদেহ শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এদিকে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy