‘শিবির মারা জায়েজ’ পোস্ট দেওয়া ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শিবিরের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীতে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

2025-05-31T21:07:01+00:00
2025-05-31T21:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘শিবির মারা জায়েজ’ পোস্ট দেওয়া ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ৩৪২)
X

শিবিরের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীতে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। 

ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরের বোয়ালিয়া থানায় এই জিডি করা হয়। অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম আহনাফ তাহমিদ অর্জন (২৩)। তিনি নগরের ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আহনাফ রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের কর্মী।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের করা এই জিডিতে বলা হয়, আহনাফ তাহমিদ অর্জন ফেসবুকে লেখেন ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না, সেটা নিয়ে ডিবেট হওয়া উচিত।’ এই পোস্টকে হুমকিমূলক উল্লেখ করে ছাত্রশিবির নেতারা উদ্বেগ প্রকাশ করেন।

অভিযুক্ত আহনাফ তাহমিদ অর্জন বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। ক্যাম্পাসে শিবির আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে—এটা দেখে আমার খারাপ লেগেছে। তাই একটি পোস্ট দিয়েছিলাম। পরে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন ভাই ফোন করে বলেন, “এটি ঠিক হয়নি। তখন আমি পোস্ট সরিয়ে ফেলি।”

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘ছেলেটিকে আমি খুব একটা চিনি না। শুধু জানি সে ছাত্রদলের কর্মী। মহানগর ছাত্রদল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy