গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস দিলেন নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচনায় আসা সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে

2025-06-01T18:23:11+00:00
2025-06-01T18:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস দিলেন নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ৪৯০)
X

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচনায় আসা সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১ জুন) বিকেলে নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তিনি জানান, বিকেল পৌনে ৩টার দিকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার এক ঘণ্টা ১৫ মিনিট পর বিকেল ৪টার দিকে আকাশ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে। আমি চোরও না ডাকাতও না, আমাকে প্রশাসন থেকে কেন খুঁজতে হবে। আমি আমার পরিবার এবং ঘনিষ্ঠজনদের সিদ্ধান্তক্রমে আজকেই চট্টগ্রাম কোতোয়ালী থানায় আত্মসমর্পণ করার ঘোষণা দিচ্ছি।
আকাশ চৌধুরীর আত্মসমর্পণের স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, সেটি তার নিজস্ব বিষয়। আমাদের বক্তব্য, আমরা তাকে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তার হওয়ার সোয়া এক ঘণ্টা পর আকাশ চৌধুরীর আত্মসমর্পণের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।

এদিকে, আকাশ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে একটি খুদে বার্তা পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ মে তারিখে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আকাশ চৌধুরী নামের একজন ব্যক্তি বাম ছাত্রজোটের এক নারীকে লাথি মেরে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে আসামিকে শনাক্ত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy