শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে দিনব্যাপী সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল

2025-06-01T19:39:02+00:00
2025-06-01T19:39:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১০২)
X

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে দিনব্যাপী সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল পৌরসভা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনু্ষ্ঠিত হয়।

সেমিনারে প্রকল্পের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা শহর সমাজসেবা কার্যালয়-৬ এর সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার  সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

এছাড়াও সেমিনারে সরকারি- বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy