বেতন বোনাসের দাবিতে কুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ না হওয়ায় শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের ঈদের বেতন বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

2025-06-01T19:45:51+00:00
2025-06-01T19:45:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতন বোনাসের দাবিতে কুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১২৫)
X

খুলনা  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ না হওয়ায় শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের ঈদের বেতন বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেতন বোনাসের  দাবিতে আজ রোববার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা চত্ব‌রে মানববন্ধন করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করার ঘটনা নিয়ে গত ১৮ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে ভিসি ও প্রো-ভিসিকে প্রত্যাহার করা হয়েছে। গত ২২ মে অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী পদত‌্যাগ করার পর এখন নতুন করে কোন ভিসিকে দায়িত্ব গ্রহন না করায় চরম জটিলতায় পড়েছে ১২শ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। 

অচিরে ভিসি নিয়োগ অথবা ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব প্রদান করে বেতন বোনাস বিল প্রদানের জটিলতা নিরসন করে ক‌্যাম্পসে স্থি‌তিশীল অবস্থা ফি‌রি‌য়ে আন‌বে এমন দাবি জানিয়েছেন বক্তারা । মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব ক‌রেন কু‌য়েট অ‌ফিসার্স এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মোঃ মঈনুল হক। 

মানববন্ধ‌নে বক্তৃতা ক‌রেন মোঃ রোকুনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াৎ, প্রকৌশলী বাদশা মোঃ হারুন। এসময় বি‌ভিন্ন বিভা‌গের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপ‌স্থিত ছি‌লেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy