রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (১ জুন) সেনানিবাসের

2025-06-01T20:17:43+00:00
2025-06-01T22:00:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৬৯৪)
X

রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১ জুন) সেনানিবাসের নির্মাণাধীন একটি ভবনের লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই সেনাসদস্য। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এসএম সৌরভ হোসেন (৩০) রাজেন্দ্রপুর সেনানিবাসের ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সৌরভ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। সৌরভের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘রবিবার ভোররাত ৫টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের লোহার পাইপের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ হোসেন। এ সময় ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy