নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

প্লাস্টিক দূষণ আর নয় প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)

2025-06-01T20:29:59+00:00
2025-06-01T20:29:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৭৯)
X

"প্লাস্টিক দূষণ আর নয়" প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি। 

রোববার উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি এনএম সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। 

টিআইবির এরিয়া কো অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, আরডিএস এর প্রোগ্রাম অফিসার আব্দুল হালিম, এসিজি সদস্য রুহুল সিদ্দিকী রুমান, ইয়েস সদস্য শাহিন আলম প্রমুখ। 

এসময় বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক পলিথিনের বিকল্প কিছু ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন। 

মানববন্ধনে সনাক সদস্য আবুল হোসেন খান, নাজমুল হাসান জনি, ইয়েস দলনেতা সারোয়ার হোসেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল, অভিজিৎ সাহা, আমানুল্লাহ আসিফ, মঞ্জুরুল ইসলামসহ সনাক, এসিজি, ইয়েস ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy