জোড়াগেট বাজার চত্বরে কোরবানির হাট উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট এর উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে

2025-06-01T20:36:31+00:00
2025-06-01T20:36:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়াগেট বাজার চত্বরে কোরবানির হাট উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট এর উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি কোরবানির পশুর হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুরহাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কার এর বিষয়ে সিটি কর্পোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি গঠন কাজ করবে। 

তিনি আরও জানান, হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তারপরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুর হাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা সনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের সচিব ও পশুহাট কমিটির আহবায়ক শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে হাট উদ্বোধনের সময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy