কর্মকর্তাদের অচেতন করে ব্যাংক লুটের চেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরের আইএফআইসি ব্যাংকের উপশাখার ম্যানেজারসহ সব কর্মকর্তা ও কর্মচারী একে একে অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে।আজ রবিবার

2025-06-01T20:44:03+00:00
2025-06-01T20:52:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্মকর্তাদের অচেতন করে ব্যাংক লুটের চেষ্টা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৮:৪৪ পিএম  আপডেট: ০১.০৬.২০২৫ ৮:৫২ পিএম  (ভিজিট : ১৯৪)
X

কিশোরগঞ্জের কুলিয়ারচরের আইএফআইসি ব্যাংকের উপশাখার ম্যানেজারসহ সব কর্মকর্তা ও কর্মচারী একে একে অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। 

আজ রবিবার (১ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- ব্যবস্থাপক সৌমিক জাহান খান, সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা রহমান, নিরাপত্তাকর্মী কামাল হোসেনসহ আরো একজন।

দুপুরে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন অচেতন হয়ে পড়ে আছেন। ভেতরে অন্য কর্মকর্তারাও যার যার অবস্থানে পড়েছিলেন। তারা সবাই বমি করছিলেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। 

পুলিশ এসে দেখতে পান ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো ব্যাংকের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টা থেকে সোয়া ১টার মধ্যে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপকসহ সব কর্মকর্তা অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানের ব্যবস্থা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান বলেন, ‘ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে নেওয়ার পর দুজনই বমি করেন। বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের অচেতন করা হয়ে থাকতে পারে।’  

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ব্যাংকে যখন ঘটনাটি ঘটে তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। খবর পেয়ে আমি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থলে আসি এবং কী কারণে ঘটনাটি ঘটলো তার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত আছে।’

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ রয়েছে। যারা এখানে যাচ্ছে, তাদের প্রত্যেকেরই মাথা ঘুরছে। ব্যাংকের লোকজন অচেতন হওয়ার আগে বমি করেছিলেন। আপাতত ব্যাংকের উপশাখাটির কার্যক্রম বন্ধ রয়েছে। যারা অসুস্থ তারা সুস্থ হলে সব কিছু জানা যাবে।

কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বাইরে থেকে একজন লোক ব্যাংকে ঢোকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ তিন কর্মকর্তা এবং পরে দুজন গার্ডও অচেতন হয়ে পড়েন। আমরা ওই লোকটির সন্ধান করছি। তবে ব্যাংকের লকারসহ সব কিছুই ঠিকঠাক রয়েছে। কেন ও কী কারণে এ ধরনের ঘটনা ঘটল, তদন্তের পর জানা যাবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy