ভূমিধসের শঙ্কায় লামায় ৬০ রিসোর্ট সাময়িক বন্ধ

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলায় ভূমিধসের ঝুঁকি বাড়ায় পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ

2025-06-01T21:23:22+00:00
2025-06-01T21:23:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিধসের শঙ্কায় লামায় ৬০ রিসোর্ট সাময়িক বন্ধ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ১৯৮)
X

টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলায় ভূমিধসের ঝুঁকি বাড়ায় পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ জুন) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, ‘‘ভূমিধসজনিত প্রাণহানির ঝুঁকি এড়াতে মিরিঞ্জা ভ্যালিসহ উপজেলার ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনার মাধ্যমে রিসোর্টগুলো পুনরায় চালু করা হবে।’’

এ বিষয়ে লামা উপজেলা পর্যটন শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘‘টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারি বৃষ্টিপাতের মধ্যে পড়ে। ফলে পাহাড়ধসের আশঙ্কা বাড়ছে।

এদিকে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, টানা বৃষ্টিতে জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বাড়লেও এখনো তা বিপৎসীমা অতিক্রম করেনি।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘‘দুর্যোগ মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’’

প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও সমন্বয়ে ‘দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি’ গঠন করা হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy