শাকিব খানকে খুঁজতে ধারালো রামদা হাতে এফডিসিতে হামলাকারী!

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বিএফডিসিতে গতকাল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও থানা

2025-06-02T18:11:48+00:00
2025-06-02T18:11:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব খানকে খুঁজতে ধারালো রামদা হাতে এফডিসিতে হামলাকারী!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

বিএফডিসিতে গতকাল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন। তবে সবাই যে ঘটনায় আশ্চর্য হয়েছেন সেটি হলো- ওই যুবক নাকি এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন।

হামলাকারী ওই যুবক বলেছেন, শাকিবের কাছে তিনি টাকা পান। ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় তিনি কাজ করেছিলেন বলে দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাতা গাজী মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে।’

তিনি আরও বলেন, “সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।”





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy