বৃষ্টিতে পানি বাড়ায় কাপ্তাই হ্রদে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র— কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে।সোমবার

2025-06-02T19:41:21+00:00
2025-06-02T19:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টিতে পানি বাড়ায় কাপ্তাই হ্রদে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১১৯)
X

কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র— কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে।

সোমবার (২ জুন) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ৩ নম্বর ইউনিটটি এখনও বন্ধ রয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার সকাল ৯টায় হ্রদের পানির উচ্চতা ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মিন সি লেভেল (MSL)। অথচ রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে পানি স্বল্পতার কারণে শুধুমাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন চলছিল। কিন্তু পানি বাড়তে থাকায় গত শনিবার (৩১ মে) দুটি ইউনিট এবং রোববার (১ জুন) আরও দুটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি আরও বাড়লে বন্ধ থাকা ৩ নম্বর ইউনিটটিও চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy