ধামরাইয়ে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ের একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের উদ্ধার করা হয়েছে। তিনজনেরই মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে

2025-06-02T19:50:57+00:00
2025-06-02T19:50:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ৬৪৫)
X

ঢাকার ধামরাইয়ের একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের উদ্ধার করা হয়েছে। তিনজনেরই মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ।

সোমবার (২ জুন) বিকেল তিনটার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), তার বড় ছেলে শামীম (১৮) ও ছোট ছেলে সোলাইমান (৭)। তবে তারা কি কারণে মারা যেতে পারে তার কোনো উত্তর মেলেনি। 

যোগাযোগ করতে না পারায় স্বামীর বাড়ি থেকে মায়ের খোঁজে বাবার বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখেন তার দুই ভাইসহ মায়ের মরদেহ বিছানায় পড়ে আছে।

তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মেয়েকে ঘর থেকে বের করে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শুরু করেন।  

তিনি আরও বলেন, নিহত নার্গিসের স্বামী রাজা মিয়া এক থেকে দেড় বছর আগে স্ট্রোক করে মারা যান। তাদের একটি ডেকোরেটরের ব্যবসা ছিল। অভাব অনাটনে সেই ব্যবসাও বিক্রি করে দেন নার্গিস। এর পর থেকে বড় ছেলে শামীম টুকটাক ডেকোরেশনের কাজ করতেন। রাজা মিয়ার মৃত্যুর পর তারা অনেক অভাবগ্রস্ত হয়ে পড়েন। 

তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন কিংবা বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ঘরের কোনো মালামাল চুরিও হয়নি বলে আমরা জানতে পেরেছি। তাদের কোনো শত্রু আছে কিনা সেটাও কেউ বলতে পারছে না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy