রাজধানীতে মাত্র পাঁচ মাসে দেড় শতাধিক খুন

বুলেটিন ডেস্ক

জাতীয়

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে রাজধানীতে দেড় শতাধিক ব্যক্তি হত্যার শিকার হয়েছে। এর মধ্যে সর্বশেষ

2025-06-03T17:24:44+00:00
2025-06-03T17:24:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাত্র পাঁচ মাসে দেড় শতাধিক খুন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ২৩২)
X

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে রাজধানীতে দেড় শতাধিক ব্যক্তি হত্যার শিকার হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত শনিবার মিরপুরের দারুসসালামের দ্বীপনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। এদের মধ্যে অনেকে গণপিটুনিতে (মব জাস্টিস) নিহত হয়। এ ছাড়া চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু হত্যার ঘটনাসহ ছিনতাইও হচ্ছে। তবে আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি।’

রাজধানীতে গত জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে হত্যার শিকার হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। এর মধ্যে জানুয়ারিতে ৩৬ জন, ফেব্রুয়ারিতে ৩৮ জন, মার্চে ৩৩ জন, এপ্রিলে ২৯ জন এবং মে মাসে ৩১ জনকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এ ছাড়া প্রায় প্রতিদিনই রাজধানীতে কোনো না কোনো অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ গত রবিবার রাতে যাত্রাবাড়ীর কাজলায় ছুরিকাঘাতে মো. ইয়াসিন নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়।

ডিএমপির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ৫০টি থানার মধ্যে বিভিন্ন অপরাধে গত জানুয়ারিতে এক হাজার ৭৯১টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৫৬৬টি, মার্চে এক হাজার ৭৫৪টি এবং এপ্রিলে এক হাজার ৫৪৭টি মামলা রুজু করা হয়েছে।

সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড
গত ২৫ মে রাতে রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন খুন হন। এই বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর গত কয়েক দিনে রাজধানীর কয়েকটি এলাকায় আরো সাতজনকে হত্যা করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন নারী
এর মধ্যে গত ২০ মে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের চালাবন এলাকায় প্রকাশ্য রাস্তায় শিল্পী বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। পরের দিন ২১ মে দুপুরে পল্লবী ১১ নম্বর সেকশনের ৩৫ নম্বর বাসার পঞ্চম তলায় নাজমুল হাসান পাপ্পু ও দোলনা আক্তার দোলা নামের এক দম্পতি নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

একই দিন রাজধানীর কমলাপুরে সি-ল্যান্ড নামের একটি আবাসিক হোটেলের ছয়তলার একটি কক্ষে সুমি রানী রায় নামের এক নারী হত্যার শিকার হন। এর আগে গত ১৯ মে রাতে রাজধানীর অদূরে সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকায় শহীদ ইয়ামিন চত্বরের সামনে প্রকাশ্যে গুলি করে শাহীন নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। 

গত ১৮ মে রাতে রাজধানীর নিউ মার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানোর দুই মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছিনতাইকারীরা বেপরোয়া
গত ১৮ মে রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাপাতি  দিয়ে কুপিয়ে আবদুল্লাহ নামের এক তরুণের টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

হাতিরঝিল থানার ওসি মো. রাজু জানান, ঘটনায় জড়িত ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

গত শনিবার মিরপুরের দারুসসালাম এলাকায় দুজনকে পিটিয়ে হত্যার আগে রাজধানীতে আরো কিছু গণপিটুনির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়। এ ছাড়া গণপিটুনিতে অনেকে গুরুতর আহত হয়েছে। 

এর মধ্যে ২৬ মে রাত ১০টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ওই রাতে নিউ মার্কেট থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। 

অভিযোগ রয়েছে, একটি পোশাক কেনার সময়ত দামাদামিকে কেন্দ্র করে চাঁদনী চক মার্কেটের কর্মচারীরা শিক্ষার্থীকে মারধর করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘অপরাধ বেড়ে গেলে মানুষ আতঙ্কের মধ্যে থাকে। জননিরাপত্তা দিতে হবে। নাগরিকরা যাতে ভালো থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অনেক অপরাধী।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক নজরদারি চলছে। অভিযানও চলছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’

সূত্র : কালেরকন্ঠ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy