‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে চিফ গেস্ট পিবিআই প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষে দুইদিন ব্যাপী (১ এবং ২ জুন) ‘মিস্টার ঢাকা’

2025-06-03T18:16:02+00:00
2025-06-03T18:16:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে চিফ গেস্ট পিবিআই প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ২৪০)
X

তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষে দুইদিন ব্যাপী (১ এবং ২ জুন) ‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

"মিস্টার ঢাকা" শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মো: মোস্তফা কামাল।

সোমবার (২ জুন ) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত ফাইনাল খেলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান মো: মোস্তফা কামাল বলেন, “প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের মানোন্নয়ন এবং তাদেরকে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে আমি সভাপতি হিসেবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

ক্রীড়ানুরাগী ও ক্রীড়া পৃষ্ঠপোষক  মো: মোস্তফা কামাল আগ্রহী খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ, অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে। এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীর গঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy