বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে বগুড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বগুড়া প্রেসক্লাবে

2025-06-03T20:18:02+00:00
2025-06-03T20:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ২২১)
X

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে বগুড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক ও মহাস্থান মাহী সওয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। 

তিনি বলেন, উত্তরাঞ্চলের লাখো মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণের দাবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন করা হোক। ঢাকা ভিত্তিক কেন্দ্রীভূত ব্যবস্থার কারণে উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বগুড়া শিক্ষা যোগাযোগ ও ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় শিক্ষা বোর্ড স্থাপনের জন্য সর্বাধিক উপযুক্ত স্থান। বগুড়ায় বোর্ড স্থাপিত হলে এটি কেবল উত্তরবঙ্গ নয়, দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর , যুগ্ম সদস্য সচিব ডঃ আবু সালেহ মামুন, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, ড.শফিকুল ইসলা, অধ্যক্ষ মাওলানা বিল্লাল হুসাইন ,অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, অধ্যক্ষ মাওঃ ইমদাদুল হক, অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাওঃ নাজমুল হক, প্রভাষক মাওঃ আব্দুল বারী রশিদী, প্রভাষক মুসা বিন আয়াতুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy