অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারী অধিকারকর্মী ওনরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপকনাদিরা ইয়াসমিনকে বারবার অন্যায্যভাবে বদলি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী

2025-06-03T20:36:02+00:00
2025-06-03T20:36:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিতের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৫৬)
X

নারী অধিকারকর্মী ও নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বারবার অন্যায্যভাবে বদলি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। 

সেই সাথে সংগঠনটি তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম ও সাধারণ সম্পাদক জামিলা সুলতানার সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে একটি প্রবন্ধ লেখার পর হেফাজতে ইসলাম নামে ধর্মীয় সংগঠনের চাপে গত ২৬ মে নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। এরপর মানবাধিকার কর্মীদের প্রতিবাদের মুখে ১ জুন তাকে পুনরায় টাঙ্গাইলে বদলি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন শিক্ষকের মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর এ ধরনের আচরণ উদ্বেগজনক ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তারা মনে করেন, একজন নারী কণ্ঠস্বরের স্বাধীনতা চর্চা করায় ধর্মীয় চাপে এভাবে বারবার বদলি করা আদতে উগ্রবাদীদের পক্ষাবলম্বন এবং নারীর মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদিরা ইয়াসমিনকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং তিনি বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও জানায় ফোরামটি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy