ছিনতাইকারীর কবলে নিঃস্ব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ভৈরবে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক মুক্তিযোদ্ধা দম্পতি। সোমবার (২ জুন) রাত ৩টায় ভৈরব পৌর কবরস্থানের

2025-06-04T16:13:17+00:00
2025-06-04T16:13:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছিনতাইকারীর কবলে নিঃস্ব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:১৩ পিএম   (ভিজিট : ২২২)
X

ভৈরবে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক মুক্তিযোদ্ধা দম্পতি। সোমবার (২ জুন) রাত ৩টায় ভৈরব পৌর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। 

পরে মুক্তিযোদ্ধা দম্পতিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পৌরশহরের আমলাপাড়া পুকুরপাড় এলাকার শমসের আলীর ছেলে মো. সৌরভ (২৫), নূর ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৪), কমলপুর এলাকার আ. রউফের ছেলে মো. সিয়াম (২০) ও ভৈরবের ভাড়াটিয়া এলাকার জাকির হোসেনের ছেলে মো. তামিম (১৯)। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজি আসমত ভূঁইয়া ও তার স্ত্রী ট্রেন ধরার উদ্দেশ্যে রিকশায় রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে পৌর কবরস্থানের সামনে ধারালো অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ওই দম্পতিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনসেট, স্বর্ণালংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত মুক্তিযোদ্ধা দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ ফুয়াদ রুহানি বলেন, এরই মধ্যে ছিনতাই দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধা দম্পতি ছিনতাইয়ের শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy