যুবককে তুলে নিয়ে প্রকাশ্যে দুইহাত কেটে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

সন্দ্বীপ উপজেলায় মো. শিপন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মগধরা

2025-06-04T16:50:39+00:00
2025-06-04T16:50:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবককে তুলে নিয়ে প্রকাশ্যে দুইহাত কেটে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩৪০)
X

সন্দ্বীপ উপজেলায় মো. শিপন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শিপন নোয়াহাট এলাকার তহসিলদার বাড়ির বাসিন্দা।

শিপন বিকেলে স্থানীয় বাজারের পাশে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কনুই থেকে তার দুইহাত বিচ্ছিন্ন করে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। 

খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শিপনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy