পুলিশের অভিযানে সারাদেশে একদিনে গ্রেফতার ১৫৫০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীসহ সারা দেশেপুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন

2025-06-04T18:15:32+00:00
2025-06-04T18:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের অভিযানে সারাদেশে একদিনে গ্রেফতার ১৫৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৮৩)
X

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন।

আজ বুধবার (৪ জুন) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩ জুন) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ জনকে গ্রেফতার করেছেন। এ সময় একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল, একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy