ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের কামাররা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি হিসেবে দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের

2025-06-04T18:27:15+00:00
2025-06-04T18:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের কামাররা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X

আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি হিসেবে দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের কামাররা। এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরোনোগুলোতে শান দিতে ব্যস্ত রয়েছে তারা। 

বছরের অন্য সময়ের তুলনায় তাদের কাজ বেড়েছে। ঈদের দিন পর্যন্ত চলবে এ কর্মব্যস্ততা। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও এখন ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ তেমন হয়না বলে জানান ব্যবসায়ীরা। 

একসময় জমজমাট ছিল কামারপাড়া। ঘুম থেকে উঠলেই শোনা যেত কামারশালার টুং-টাং শব্দ, যা এখন শুধুই স্মৃতি। কারণ তাদের তৈরি তৈজসপত্রের স্থান দখল করেছে বিভিন্ন আধুনিক ওয়ার্কশপে তৈরি হওয়া রেডিমেড দা, বটি, কাস্তেসহ বিভিন্ন জিনিসপত্র।

নড়াইল জেলা শহরের রুপগঞ্জ বাজার, লোহাগড়া জামরুল তলা, মাইকপট্টি, এড়েন্দা বাজার, কলাগাছি বাজার, মিঠাপুর বাজার, লাহুড়িয়া বাজারসহ, কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। গনগনে আগুন থেকে গরম লোহার পাত পিটিয়ে তৈরি করা হচ্ছে পশু জবাই করার নানা সরঞ্জাম। এ কাজে কেউ কয়লার আগুনে বাতাস দিচ্ছেন, কেউ আবার লোহা পেটাচ্ছেন। দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। কেউ দা কিনছেন, কেউ ছুরি, কেউবা আবার চাপাতি কিনছেন।

কামারপাড়ায় প্রকারভেদে বিভিন্ন দামে এসব সরঞ্জাম বিক্রি করা হচ্ছে। বড় ছুরির দাম ১ হাজার থেকে ২ হাজার হাজার টাকা, ছোট ছুরির ২০০ থেকে ৫০০ টাকা। অন্যদিকে চাপাতি বিক্রি হচ্ছে কেজি হিসেবে। প্রতি কেজি চাপাতি ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারের কামার সাগর বকসী বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘সারাবছর তেমন কাজের চাপ না থাকলেও বছরে কোরবানি ঈদে কাজের ব্যস্ততা বেড়ে যায়। পুরোনো ছুরিতে শান দিতে ৫০ থেকে ৬০ টাকা নিচ্ছি। ছোট চাপাতি ১০০ থেকে ১৫০ টাকা ও বড় চাপাতি ২০০ থেকে ২৫০ টাকা নেওয়া হচ্ছে বলে জানান।,

কামার হৃদয় কামার বাংলাদেশ বুলেটিনকে বলেন, কোরবানির ঈদের কাজ শুরু হয়েছে। বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। নতুন চাপাতি কেজিতে বিক্রয় করছেন। নতুন চাপাতির কেজি ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রয় করেছে।

মনিরুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে বলেন, কোরবানির গরুর মাংস কাটার জন্য নতুন চাপাতি তৈরি করতে দিয়েছিলাম সেটা নিতে এসেছি। বাজারে তেমন ভালো চাপাতি পায়নি। তাই এক কেজি ওজনের ইস্পাত দিয়ে নতুন চাপাতি বানাতে দিয়েছিলাম। এ বছর চাপাতির দাম অনেক বেশি মনে হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy