ঈদুল আজহা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ১০ দিন বন্ধ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা দশ দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড কার্যক্রম বন্ধ

2025-06-04T18:33:06+00:00
2025-06-04T18:33:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদুল আজহা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ১০ দিন বন্ধ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৯৪)
X

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা দশ দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুধবার (৪ জুন) স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমাদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। ঈদের ছুটির পর আগামী রবিবার (১৫ জুন) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল আজহা উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকেই এই স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে নাকুগাঁও স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে। তবে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। তবে এখন শুধু বিশেষ ব্যবস্থায় ভারতীয় নাগরিকরা যাতায়াত করতে পারছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy