নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) উপজেলার আটলিয়া

2025-06-04T18:45:25+00:00
2025-06-04T18:45:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১১৮)
X

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

নিহত দুই শিশু হল- রাহাদ শেখ (৩) ও রিহান শেখ (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। নিহত শিশু রাহাদ শেখ উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে। রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। শিশু দু’জনের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির সাথেই লাগোয়া পুকুরে তাদের পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে শিশু দুইজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy