ভূঞাপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া

2025-06-04T18:55:35+00:00
2025-06-04T18:55:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (৪ জুন) সকালে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিন্টু, আলমগীর হোসেন মন্ডল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সরকার, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান ঠান্ডু, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল মাস্টার, মোঃ ইয়াছিন আলী মন্ডল, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,  ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব রুবেল মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রঞ্জু, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy