চাঁদা না পেয়ে অটোচালককে পেটালেন বিএনপি নেতা

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে ইজিবাইক চালককে পিটিয়ে আহতের অভিযোগে এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে

2025-06-04T19:26:30+00:00
2025-06-04T19:26:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদা না পেয়ে অটোচালককে পেটালেন বিএনপি নেতা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ৩৩২)
X

মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে ইজিবাইক চালককে পিটিয়ে আহতের অভিযোগে এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

গত রাত ২টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বুধবার (৪ জুন) বিকালে মারধরের শিকার গাড়িচালক রাঙ্গা মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও পূর্ব জটিয়ারপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা জিন্নাহ এবং তার সহযোগী একই এলাকার সোলায়মান সুলাই।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী সোলায়মান তার কাছে মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হন তারা। 

গত ৩১ মে রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরলে রাঙ্গা মিয়াকে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন মোস্তফা জিন্নাহ এবং সোলায়মান। গুরুতর আহত রাঙ্গা মিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। 

এ ঘটনায় রাঙ্গা মিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গত রাতে জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করে সেনাবাহিনী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে দুজনকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গা মিয়া বাদী হয়ে মামলা করেন।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy