ছাত্রীকে দিয়ে ‘পা চাটানোর’ অভিযোগ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

তালতলী উপজেলার লাউপাড়া এলাকার মারকাজুল কুরআন আরবি মাদ্রাসায় ১১ বছরের এক ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে শিক্ষক

2025-06-05T22:13:22+00:00
2025-06-05T22:17:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রীকে দিয়ে ‘পা চাটানোর’ অভিযোগ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১০:১৩ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৫ ১০:১৭ পিএম  (ভিজিট : ৫৭৬)
X

তালতলী উপজেলার লাউপাড়া এলাকার মারকাজুল কুরআন আরবি মাদ্রাসায় ১১ বছরের এক ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে শিক্ষক মিজানুর রহমান (২৬) এর বিরুদ্ধে। 

অভিযোগে বলা হয়, ইংরেজি ও গণিতের শিক্ষক মিজানুর রহমান পড়া না পারায় শিশুটিকে একা রুমে ডেকে নিজের পা চাটাতে বাধ্য করেন এবং মাটিতে পড়ে থাকা ময়লা খাওয়ান। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা শাহিন আকন জানান, শিক্ষক ভয় দেখিয়ে তার মেয়েকে এমন কাজ করতে বাধ্য করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান বলেন, “আমি শুধু ময়লা খাওয়ানোর কথা বলে ভয় দেখাইছি, আর কিছুই না।”

স্থানীয়দের ভাষায়, “শিক্ষার নামে শিশুদের ওপর এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অমার্জনীয়।”

বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy