উত্তরে শেষের পথে বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার কোরবানির বর্জ্যের ৮৫ শতাংশ আজকের দিনের মধ্যেই অপসারণ করা হয়েছে বলে

2025-06-07T22:37:34+00:00
2025-06-08T00:25:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরে শেষের পথে বর্জ্য অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:৩৭ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৫ ১২:২৫ এএম  (ভিজিট : ২৩৩)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার কোরবানির বর্জ্যের ৮৫ শতাংশ আজকের দিনের মধ্যেই অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় ঢাকা উত্তর নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা এবং জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বেশিরভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। আগামীকাল (রোববার) সকাল থেকে রাস্তার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

মোহাম্মদ এজাজ বলেন, আমরা অনুমান করছি এ বছর কোরবানিতে মোট ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। সে হিসেবে আমাদের ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় ট্রাক, পিকআপ, ভ্যানসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির প্রথম দিনে প্রায় ৯২০০ টন বর্জ্য উৎপন্ন হয়েছে, যার মধ্যে ৭৮০০ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। এছাড়াও পুরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

এসময় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, এ বছর ডিএনসিসি থেকে সরবরাহ করা পলিব্যাগে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখায় সিটি কর্পোরেশনের কর্মীদের কাজ করতে সুবিধা হয়েছে। নগরবাসী এভাবে সহায়তা করলে পুরো কার্যক্রম খুব সহজে এবং দ্রুত সম্পন্ন হবে।

তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক কার্যক্রমের জন্য বিশেষভাব ধন্যবাদ জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ ডিএনসিসির অন্য কর্মকর্তারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy