শিক্ষার্থীর বাসায় মিলল অত্যাধুনিক স্নাইপার রাইফেল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।গত

2025-06-09T14:12:49+00:00
2025-06-09T14:12:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীর বাসায় মিলল অত্যাধুনিক স্নাইপার রাইফেল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ২:১২ পিএম   (ভিজিট : ৭৯৬)
X

কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

গত রাত সাড়ে ১১ টা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। 

অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা। পরে উদ্ধাকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy