নেত্রকোনায় জামায়াত নেতার ওপর প্রাণঘাতী হামলা

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. ইউসুফের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে।উপজেলার

2025-06-10T17:50:17+00:00
2025-06-10T17:50:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় জামায়াত নেতার ওপর প্রাণঘাতী হামলা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ৩৮৫)
X

আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. ইউসুফের (৩৭) ওপর হামলার ঘটনা ঘটেছে।

উপজেলার তেলিগাতী বাজারে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান ‘তাসফিয়া ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সে’ ঢুকে সারোয়ার, মনোয়ার ও জাকিরুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জামায়াত নেতার একটি হাত ভেঙে যায় ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তার সাথে থাকা ভাতিজা আয়াতুল্লাহ (২৫) গুরুতর আহত হন। 

অভিযুক্তরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২), খোকন মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (৩০), আব্দুল মোতালিব ওরফে সেনচু মিয়ার ছেলে মো. সারোয়ার মেম্বার (৪০), মৃত হেলিমের ছেলে মো. জাকিরুল (৩০), মো. রেহান মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২), মো. আবুল বাসারের ছেলে মো. ইনজামাম (২০), আব্দুল হান্নানের ছেলে নাদির মিয়া (২৮), মো. রফিক তালুকদারের ছেলে মো. ইমন তালুকদার (৩৫), হান্নান তালুকদারের ছেলে দিদার তালুকদার (৩০)। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy