চৌগাছায় প্রতিবেশী বৃদ্ধের ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

চৌগাছায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত করিম বক্সের

2025-06-12T14:49:02+00:00
2025-06-12T14:49:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌগাছায় প্রতিবেশী বৃদ্ধের ধর্ষণের শিকার ৭ বছরের শিশু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩৯৯)
X

চৌগাছায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (১১ জুন) বিকেলে যশোরের চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা হাসপাতালে সাংবাদিকদের জানান, তার শিশু কন্যা বুধবার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে নেয়া হয়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy