জাতীয় নির্বাচনের সময়সীমা পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী

2025-06-13T17:56:05+00:00
2025-06-13T17:56:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয় নির্বাচনের সময়সীমা পরিবর্তনের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় বলে জানান।

বৈঠকশেষে দুই পক্ষের একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টা বলেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের  রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy