গলাচিপায় গণঅধিকার পরিষদের নূরের সংবাদ সম্মেলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতা-কর্মীদের উপর হামলা

2025-06-13T19:11:04+00:00
2025-06-13T19:11:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় গণঅধিকার পরিষদের নূরের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর, নেতা-কর্মীদের উপর হামলা এবং দোকান-বাড়ি ভাঙচুরসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৪টায় গলাচিপা উপজেলা এলজিইডি অফিসের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সংবাদ সম্মেলন করেন।

নূরুল হক নূর তার বক্তব্যে বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে আমরা ও আমাদের হাজারো নেতা-কর্মী বিভিন্ন হামলা ও মামলা মোকাবেলা করেছি। শত শত তাজা প্রাণের বিনিময়ে ২৪’র গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজকের ফ্যাসিস্ট সরকারের (শেখ হাসিনার সরকার) বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের অফিস ভাঙচুর, নেতা-কর্মীদের ওপর হামলা এবং দোকান-বাড়ি ভাঙচুর করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বকুলবাড়িয়াতে পথসভা করতে গিয়ে হাসান মামুনের অনুসারীরা আমাদের রাতভর অবরুদ্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে গাছ ফেলে, রামদা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সত্ত্বেও নিরাপত্তা দিতে পারেনি। আমরা উত্তেজনা ছড়িয়ে পড়ার বিপক্ষে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালিয়ে যেতে চাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy