নিখোঁজের তিন দিন পর মিলল শিবির নেতার লাশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নদীতে নিখোঁজের তিন দিন পর মিরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।তিনি ছাত্রশিবিরের ওয়ার্ড

2025-06-13T22:04:05+00:00
2025-06-13T22:04:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের তিন দিন পর মিলল শিবির নেতার লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:০৪ পিএম   (ভিজিট : ৪০২)
X

নদীতে নিখোঁজের তিন দিন পর মিরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে ও নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু (১১ জুন) সকালে তমাল পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কাজিপুরের যমুনা নদীতে গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মেঘাইঘাট এলাকায় নদীতে তাঁর লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy