ফাঁকা মাঠে স্ত্রীর মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী

2025-06-14T15:23:07+00:00
2025-06-14T15:23:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাঁকা মাঠে স্ত্রীর মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৭৪)
X

শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।   

নিহত দম্পতি হলেন— মনিরুজ্জামান ও রেহানা। নিজ বাড়ির উঠানে আমড়া গাছের সাথে ঝুলছিল মনিরুজ্জামানের মরদেহ আর বাড়ির পাশে ফাঁকা মাঠে পড়েছিল রেহেনার মরদেহ। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্বামীর মরদেহ গাছে ঝুলছিল এবং স্ত্রীর মরদেহ পড়ে ছিল মাঠে। প্রাথমিকভাবে আমরা পারিবারিক কলহ ও আত্মহত্যার ঘটনা হিসেবে দেখছি।

এলাকাবাসী জানায়, দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মনিরুজ্জামান তাকে গলা টিপে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy