নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ হলে দুই মাস আগে তফসিল ঘোষণা করা

2025-06-15T19:34:44+00:00
2025-06-15T19:34:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৫৮০)
X

জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ হলে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন।

জুলাই সনদের ওপর কী তফসিল নির্ভর করছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ হলে তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। বর্তমানে আমরা সীমানা নির্ধারণ নিয়ে সিরিয়াসলি কাজ করছি। ভোটার তালিকা নিয়েও কাজ চলছে এবং দল নিবন্ধনের আবেদন ২২ জুন পর্যন্ত নেওয়া হবে।

তিনি বলেন, তরুণ জেনারেশনকে ভোটাধিকারের সুযোগ দেওয়ার কথা ভাবছি। তফসিল ঘোষণার সময় ভোটার তালিকা রেডি থাকতে হবে। এজন্য আইনে কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছি। যথাসম্ভব চেষ্টা করবো তরুণ প্রজন্মকে যাতে যুক্ত করা যায়। তফসিল ঘোষণার সময় তরুণদের ভোটারযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চ সংখ্যক তরুণদের সুযোগ দিতে চাই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy